ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো সৌদি আরব। নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় নিজের জীবন সুরক্ষায় কড়া নজরদারিতে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী আঘাতের পর সংঘাত আরও ঘনীভূত হওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন ও ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান না করে বিশেষ ক্ষমতাসম্পন্ন বাঙ্কার ও সুরক্ষিত প্রাসাদগুলোতে নিজের অবস্থান পরিবর্তন করছেন। বিশেষ এক নিরাপত্তারক্ষী দল তার সার্বিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করছে। তবে এই গোপনীয়তার বিষয়ে সৌদি রাজপরিবার বা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। গতকাল মঙ্গলবার এক মানবিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।

রাজধানীতে আক্রমণের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এতে হস্তক্ষেপ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্টোদিকে সৌদি ভূখণ্ডে অনাকাঙ্ক্ষিত হামলার সঠিক জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াদ। দু'পক্ষের এমন মুখোমুখি অবস্থানে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরণের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার উদ্বেগ দেখা দিয়েছে।

কিং খালিদ বিমানবন্দরে ভয়াবহ আঘাত
পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় যখন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালকে লক্ষ্য করে পর পর দু'দিন আক্রমণ চালানো হয়। এতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করা হয় এবং শতাধিক মানুষ আহত হন। এর পরের দিনই আবারও একই স্থানে হামলা চালিয়ে এক বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে হতাহত করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একে ‘নৃশংস আক্রমণ’ হিসেবে অভিহিত করেছে।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে তারা সৌদি আরবের বেশ কিছু কৌশলগত পয়েন্টে আক্রমণ পরিচালনা করেছে। তাদের মূল লক্ষ্য এখন দেশটির গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও জ্বালানি তেল কেন্দ্রগুলো। হুতিদের পক্ষ থেকে আগেই এমন হামলা চালানো হবে বলে সৌদি কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা