ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ইংল্যান্ডে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকা আদায় মুসলিমদের

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে ইংল্যান্ডের প্রায় তিন-চতুর্থাংশ এলাকা খরাকবলিত হয়ে পড়েছে। এতে দেশটির কৃষি, সুপেয় পানি সরবরাহ ও বন্যপ্রাণীর ওপর মারাত্মক প্রভাব পড়ছে। খরা ও দাবদাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেছেন যুক্তরাজ্যের মুসলিমরা।

রোববার (১৬ আগস্ট) যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার মসজিদে বৃষ্টির জন্য বিশেষ এই নামাজে অংশ নেন মুসল্লিরা।

দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও খরার কারণে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে পানির সংকটসহ নানা ধরনের প্রভাব দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির বিভিন্ন মসজিদে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। খরা ও পানির সংকটের সময় বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করা হয়।

সালাতুল ইস্তিসকার মাধ্যমে নবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। একই সঙ্গে কঠিন এই সময়ে উপকারী ও কল্যাণকর বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

বিশেষ নামাজ আদায়ের পাশাপাশি দান-সদকা করা, পানির অপচয় রোধ এবং খরা ও পানির সংকটে ক্ষতিগ্রস্ত মানুষ ও পরিবেশের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মুসলিম সংগঠনগুলো।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা