ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

সান নিউজ ডেস্ক

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্লু টিকার অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি এই টিকার নাম ‘এমফ্লুসিভা’।

৫০ বছর ও তার বেশি বয়সিদের জন্য তৈরি নতুনম এই টিকা সাধারণ ফ্লু টিকার চেয়ে বেশি কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির।

কোভিড-১৯ মহামারির সময় এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে টিকা তৈরির পর চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। তখন গবেষকেরা জানিয়েছিলেন, এই প্রযুক্তি ভবিষ্যতে ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করা যেতে পারে। এবার ফ্লু প্রতিরোধে এমআরএনএ প্রযুক্তির ব্যবহারে সেই সম্ভাবনার আরেকটি দিক সামনে এসেছে।

‘এমফ্লুসিভা’ টিকা যা প্রবীণদের জন্য বিশেষভাবে তৈরি

মডার্নার নতুন টিকাটি মূলত বয়স্কদের জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ থেকে ৬৪ বছর বয়সিদের জন্য টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে। ৬৫ বছর ও তার বেশি বয়সিদের জন্যও অনুমোদনের আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মতো শ্বাসতন্ত্রের সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে এসব সংক্রমণ কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে। সাধারণ ফ্লু টিকা সব ধরনের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ প্রতিরোধে সমানভাবে কার্যকর না হওয়ায় এমআরএনএ প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরির চেষ্টা করেছেন গবেষকেরা।

কীভাবে কাজ করবে এই টিকা?

এমআরএনএ প্রযুক্তির টিকা শরীরের কোষকে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে নির্দেশনা দেয়। এর ফলে শরীরে বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি হতে পারে।

মডার্নার দাবি, নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে এটি প্রচলিত ফ্লু টিকার তুলনায় ভাইরাসের বিরুদ্ধে বেশি শক্তিশালী প্রতিরোধ তৈরি করেছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একাধিক ধরনের সংক্রমণ প্রতিরোধেও টিকাটি কার্যকর হতে পারে বলে দাবি করা হয়েছে।

কেন প্রবীণদের জন্য গুরুত্বপূর্ণ?

নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণের ঝুঁকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এমস) একটি সমীক্ষায় দেখা গেছে, নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্তদের মধ্যে রয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সীরা। এই বয়সের মানুষদের মধ্যে মৃত্যুর ঝুঁকিও তুলনামূলক বেশি।

গুরুতর নিউমোনিয়ার ক্ষেত্রে সংক্রমণ রক্ত ও দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। এতে সেপসিসের মতো প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে। ফলে প্রবীণদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মতো সংক্রমণ প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গবেষকেরা আশা করছেন, এমআরএনএ প্রযুক্তিতে তৈরি নতুন এই টিকা কার্যকরভাবে ব্যবহার করা গেলে প্রবীণদের ইনফ্লুয়েঞ্জাসহ ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা