আন্তর্জাতিক

চীনে বিয়ের আসরে নতুন দম্পতির কুস্তির লড়াই

ডেস্ক রিপোর্ট

বিয়ের আসরে গান-বাজনা কিংবা নাচ হয়। বর-কনের আংটি বদল তো নিয়মিতই দেখা যায়। কিন্তু জমকালো বিয়ের মঞ্চকে যদি হঠাৎ কুস্তির রিং বানিয়ে ফেলা হয় কেমন লাগবে?

আর সেখানে যদি সংসারের খাটুনি ও ঘরকন্নার কাজ থেকে রেহাই পাওয়ার শর্তে খোদ বর-কনে কুস্তি লড়াইয়ে মেতে ওঠেন, তবে আজবই ঠেকবে। ঠিক এমন এক মজার ও অদ্ভুত ঘটনা ঘটেছে চীনে।

দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনি শহরে পেশাদার কুস্তিগির হে ইনশেং ও তার কনে নিজেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যতিক্রমী আয়োজন করেন। প্রথাগত কোনো পারফরম্যান্স বা খেলার পরিবর্তে অতিথিদের তাক লাগিয়ে দিয়ে মঞ্চের মাঝখানে তৈরি করা হয় আস্ত একটি কুস্তির রিং। শর্ত ছিল একটাই— যিনি কুস্তিতে জিতবেন, বিয়ের পর তাকে আর ঘরের কোনো কাজ করতে হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর-কনে অত্যন্ত নাটকীয়ভাবে রিংয়ে প্রবেশ করছেন এবং আমন্ত্রিত অতিথিরা উল্লাসে ফেটে পড়ে নিজেদের ফোনে সেই মুহূর্ত ধারণ করছেন। শুধু বর-কনেই নন, তাদের রেসলার বন্ধুরাও এ রোমাঞ্চকর আয়োজনে যোগ দিয়ে নানা ধরনের চমৎকার কুস্তির কৌশল প্রদর্শন করেন।

বেশ কয়েক রাউন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত রাউন্ডে বরকে কুপোকাত করে জয় ছিনিয়ে নেন কনে। রেফারি যখন কনেকে বিজয়ী ঘোষণা করে বরকে পরাজিত হিসেবে ঘরকন্নার সব কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন, তখন পুরো অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়। পরে বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চীনা গণমাধ্যমকে বলেন, পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছিল। নিরাপত্তার খাতিরে এতে শুধু প্রশিক্ষিত কুস্তিগিরেরাই অংশ নেন।

কুস্তিগির বর আরও বলেন, বিয়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি প্রথাগত বিনোদনের পেছনে অতিরিক্ত খরচ বাঁচাতেই তারা এই অভিনব বুদ্ধি খাটান। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যতিক্রমী বিয়ের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা নবদম্পতির এমন সৃজনশীলতা ও রসবোধের প্রশংসা করেছেন।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা