ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পোপের আহ্বান: সুদানে অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক করিডর খোলা হোক

সান নিউজ অনলাইন 

দারফুরে সহিংসতায় নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলার নিন্দা জানিয়ে পোপ লিও বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপের আহ্বান জানিয়েছেন

সুদানে চলমান গৃহযুদ্ধে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় পোপ চতুর্দশ লিও দেশটিতে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি মানবিক করিডর খোলারও দাবি করেছেন, যাতে নিরীহ মানুষ ত্রাণ ও নিরাপত্তা পেতে পারে।

পোপ সোমবার সেইন্ট পিটার্স স্কোয়ারে দেওয়া অ্যাঞ্জেলাস প্রার্থনায় বলেন, “সুদানের, বিশেষত উত্তর দারফুরের এল-ফাশ শহরের মর্মান্তিক খবরগুলো আমি অত্যন্ত বেদনার সঙ্গে অনুসরণ করছি।” তিনি নারী ও শিশুদের ওপর নির্বিচার সহিংসতা, নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলা এবং মানবিক উদ্যোগে বাধা দেওয়ার ঘটনা তীব্রভাবে নিন্দা জানান।

গত কয়েক দিনে বিদ্রোহী আধা-সামরিক বাহিনী আরএসএফের সদস্যরা এল-ফাশ শহর দখল করেছে। খবর পাওয়া গেছে, জেনারেল হামদান দাগালোর নেতৃত্বাধীন আরএসএফের সেনারা শহর দখলের সময় নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে। এর ফলে দারফুরের শেষ সেনা ঘাঁটিটি আর সরকারি বাহিনীর হাতে নেই।

পোপ বলেন, আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধ সুদানবাসীকে অবর্ণনীয় দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে নতুন করে যুদ্ধবিরতিতে আসার আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তৎপর হয়ে মানবিক বিপর্যয় মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর পরামর্শ দেন।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, সুদানের গৃহযুদ্ধে ইতোমধ্যে দেড় লাখ মানুষ নিহত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এক কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বহু মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছে, যেখানে খাদ্য সংকট এবং ত্রাণের অভাব বিরাজ করছে।

সেপ্টেম্বরে পোপ ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায় ও ক্যাথলিক চার্চকে এই ‘মানবিক বিপর্যয়’ দূর করার জন্য কূটনৈতিক উদ্যোগ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছিলেন। তবে, অদ্যাবধি স্বেচ্ছাসেবী ও আন্তর্জাতিক উদ্যোগ সাফল্যজনক হয়নি।

অক্টোবরের শেষ সপ্তাহে আরএসএফ এল-ফাশ দখল করার পর শহরে নির্বিচার হত্যাকাণ্ড, ধর্ষণ, যৌন হয়রানি, ত্রাণকর্মীদের ওপর হামলা, লুটপাট ও অপহরণের খবর পাওয়া গেছে। এ সময় এল-ফাশের শহরের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগও কার্যত বন্ধ।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা