সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গ্রেফতার ফিলিস্তিনি ছাত্রনেতা 

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অভিবাসন কর্মকর্তারা ইসরায়েলের যুদ্ধবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতার করেছেন।

আরও পড়ুন: কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিয়ন এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম। এসব বিক্ষোভে কখনো সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ক্যাম্পাস ভবন দখল ও ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে। এই বিক্ষোভের কারণে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও ওঠে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আমরা হামাস সমর্থকদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করবো।

গ্রেফতার হওয়ার সময় খলিল যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদার অধিকারী ছিলেন। তার মুক্তি দাবিতে হাজারো মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন বলে ছাত্র-শ্রমিকদের ইউনিয়ন জানিয়েছে।

গত শুক্রবার তার প্রশাসন ঘোষণা দেয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ এনে প্রতিষ্ঠানটির জন্য নির্ধারিত ৪০০ মিলিয়ন ডলার সরকারি অনুদান বাতিল করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা