সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহর সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে রাজি হয়েছে ইসরায়েল।

রোববার (২৪ নভেম্বর) রাতে উচ্চপর্যায়ের বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান।

আরও পড়ুন: লিথুয়ানিয়ায় প্লেন বিধ্বস্ত

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছেন, যদিও যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে, তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মূল নীতিগুলোকে স্বাগত জানিয়েছে।

হিজবুল্লাহপ্রধান নাইম কাশেম জাানান, যুদ্ধবিরতির জন্য আমেরিকার প্রস্তাব তারা পর্যালোচনা করেছেন ও সংসদের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছেন।

আরও পড়ুন: গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

একইসঙ্গে তিনি মন্তব্য করেন, বল এখন ইসরাইলের কোর্টে। এছাড়া লেবানন সরকারও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা