সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মরক্কোতে প্রবল বর্ষণ-বন্যা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর দক্ষিণাঞ্চলীয় ৩ প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন অন্তত ৯ জন। এ প্রদেশগুলো হলো টাটা, তিজনিত এবং এরাশিদিয়া।

সোমবার (৯ সেপ্টেম্বর) ১ সংবাদ সম্মেলনে মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ খালফি জানান, বিগত ২দিন ধরে দেশজুড়ে যেই বর্ষণ হয়েছে, তা রীতিমতো অস্বাভাবিক। সাধারণ সময়ে ১ বছরে মরক্কোতে যত বৃষ্টি হয়, গত ২ দিনে তার চেয়ে বেশি হয়েছে।

আরও পড়ুন: ভারতের আসামে ২ বাংলাদেশি আটক

এ সময় বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলীয় ৩ প্রদেশের ১৭টি জেলায়। এতে যারা নিহত এবং এবং এখনও যারা নিখোঁজ আছেন, তারা সবাই এ ১৭ জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে ১ জন বিদেশি নাগরিকও রয়েছেন।

এই বন্যার কারণে অন্তত ৪০টি বাড়ি ঘর এবং ৯৩টি সড়ক ধ্বংস হয়েছে। এছাড়াও এ ১৭ জেলার বিদ্যুৎ, সুপেয় পানির সরবরাহ এবং টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে টানা ৬ বছর খরায় ভুগেছে দেশটির দক্ষিণাঞ্চল। এরপর শুক্রবার থেকেই শুরু এ বর্ষণ। ওমর গানা নামের স্থানীয় ১ বাসিন্দা এএফপিকে জানান, “আমি বিগত ১৫ বছরে এত বৃষ্টিপাত দেখিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা