সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনির পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরত হামলা। এ সময় টানা ৬ দিনের হামলায় প্রানহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

সোমবার (২ সেপ্টেম্বর) ১ প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্যটি জানায়।

আরও পড়ুন: মণিপুরে গুলি-বোমায় নিহত ২

এতে বলা হয়, পশ্চিম তীরের জেনিন, নাবলুস সহ আশেপাশের এলাকায় চলছে অভিযান। এ সময় লাগাতার হামলার কারণে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন ঐ এলাকার অনেকে। এদিকে অস্ত্র-শস্ত্র নিয়ে অলিগলিতে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এ সময় টার্গেট করা হচ্ছে ঐ স্থানের শরণার্থী শিবিরগুলো।

অপরদিকে, ঐ সকল এলাকাগুলোতে বিমান হামলার পাশাপাশি চলছে এলোপাতাড়ি গুলিবর্ষণ। এরপর নিহতের পাশাপাশি হামলায় আহতও হয়েছে অনেকে। বর্তমানে জেনিনে এখনও বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং পানি সংযোগ। তবে কিছু কিছু জায়গায় আক্রমনের মুখে প্রতিরোধও গড়ে তুলেছেন নির্যাতিতরা।

আরও পড়ুন: গাজায় আরও প্রায় অর্ধশত নিহত

গত বুধবার (৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করার পরে পশ্চিম তীরে ইসরায়েল অভিযান জোরদার করায় ৫শ’ জনের-ও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিগত ১১ মাসে গাজায় ফিলিস্তিনি নিহত হয়েছে ৪০ হাজার মানুষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা