সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়ার আর্টিলারি ডিপোতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় রোস্তভের দক্ষিণাঞ্চলে আজভ শহরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রাশিয়ার আর্টিলারি ডিপো ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করেন
ইউক্রেনীয় সামরিক বাহিনী। এই হামলায় তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে । ঘটনার পরে আগুন নেভানোর চেষ্টা করছে রুশ জরুরি কর্মীরা।

আরও পড়ুন: জাপান শানশানের আঘাত, নিহত ৩

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ১ প্রতিবেদনে এ তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানান, বৃহস্পতিবার তারা রাশিয়ার ১টি আর্টিলারি ডিপো এবং ২টি তেল সঞ্চয় কেন্দ্রে আক্রমণ করেছে। এ হামলার ফলে বুধবার (২৮ আগস্ট) রাশিয়ার দক্ষিণ রোস্তভ অঞ্চলের অ্যাটলাস তেল ডিপোতে আগুন লেগে যায়।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানান, বুধবার তারা রাশিয়ার কিরভ অঞ্চলে জেনিট তেল স্থাপনায়ও আক্রমণ করেছে। এই তেল স্থাপনাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫০০ কি.মি উত্তর-পূর্বে অবস্থিত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

এছাড়াও ইউক্রেনীয় সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপে দেওয়া ১ বার্তায় জানিয়েছে, রাশিয়ান অঞ্চলের ভোরোনজে ১টি ফিল্ড আর্টিলারি ডিপোতেও আক্রমণ করা হয়েছে।

অপরদিকে রাশিয়ান কর্তৃপক্ষ জানান, বুধবার (২৮ আগস্ট) ইউক্রেনীয় ড্রোনগুলোর কারণে রোস্তভের ১টি তেলের ডিপোতে আগুন লেগেছে। কিন্তু সেখানে কোনও হতাহতের খবর পাওয়া জানায়নি।

অন্যদিকে দেশটির কিরভের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার সোকোলভ বলেন, দেশটির কোটেলনিচ শহরে তেল পণ্যের ১টি ডিপোতে ড্রোন হামলা হয়েছে। কিন্তু এই হামলার কারণে সেখানে আগুন লাগেনি বা কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ভারতে বন্যায় ২৮ জন নিহত

ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেন, বুধবার ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের কারণে ‘বিস্ফোরক বস্তুর কাছাকাছি’ আগুন লেগেছে। তবে সেই সকল বিস্ফোরক বস্তু বিস্ফোরিত হয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা