সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ২৭৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যে ভারী বর্ষণে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫৯২ জনকে।

আরও পড়ুন: গাজায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত

দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে, গত মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাদ অঞ্চলের পাহাড়ি এলাকায় তীব্র বৃষ্টিপাতের পর অন্তত তিন দফা ভূমিধস হয়। এ ঘটনার পরে রাজ্যের চার জেলা ওয়েনাদ, কোঝিকোড়, মালাপ্পুরম ও কান্নুরে রেড অ্যালার্ট জারি করে রাজ্য সরকার।

আজ টাইমস অব ইন্ডিয়া তাদের লাইভ আপডেটে জানিয়েছে, ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬ জনে পৌঁছেছে। আহতের সংখ্যাও ২০০ ছাড়িয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আর আহতদের জন্য দেওয়া হবে ৫০ হাজার রুপি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা