সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হিটস্ট্রোকে ভারতে মৃত্যু ৫৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন রাজ্যে হিটস্ট্রোক ও অন্যান্য গরমজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৫৬ জন মানুষের। এছাড়া এই ৩ মাসে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার জন।

আরও পড়ুন: দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত

এনসিডিসির তথ্যমতে, সবচেয়ে বেশি মৃত্যু-হিটস্ট্রোকে আক্রান্তের ঘটনা ঘটেছে মে মাসে। মোট ৫৬ মৃত্যুর ৪৬টি ঘটেছে সদ্য বিদায় নেওয়া এই মাসটিতে।

যে ৫৬ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩৩ জন ভারতের উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশার। এই মৃতদের মধ্যে নির্বাচনকর্মী ও কর্মকর্তারাও রয়েছেন।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য মতে, সবচেয়ে তীব্র তাপপ্রবাহগুলো বয়ে যাওয়ার পাশাপাশি এই মাসেই রেকর্ড ৫২ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দাদের। রাজস্থান, উত্তর প্রদেশেও কয়েকবার ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রার পারদ।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১০

অপরদিকে ভারতের অধিকাংশ রাজ্য যখন তাপ্র প্রবাহে পুড়ছে, তখন আসামের বিভিন্ন এলাকায় চলছে ভারী বর্ষণ। প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে এই রাজ্যের বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার - রোববার পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা