সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আবারও প্রতিদ্বন্দ্বিতায় মাহমুদ আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১২ বছর পর ইরানের সাবেক কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এমন আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান।

মাহমুদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে।

ইরানে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত ‘গার্ডিয়ান কাউন্সিল’। এই কাউন্সিল চাইলে আহমাদিনেজাদের নিবন্ধণ বাতিল করে দিতে পারে। আগামী ১১ জুন যাচাই-বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধস, নিহত ১৫

মাহমুদ আহমাদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। তিনি ২০০৫ সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১৩ সালে পদত্যাগ করেন।

ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী ২৮ জুন। সূত্র: রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা