সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উত্তর প্রদেশে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসের ওপর পাথরবোঝাই ১টি ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২৬ মে) ১ প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

আরও পড়ুন: শিশু হাসপাতালে ভয়াবহ আগুন নিহত ৭

প্রতিবেদনে বলেন, শনিবার গভীর রাতে ভারতের উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বহনকারী ১টি বাসের ওপরে পাথরবোঝাই ১টি ট্রাক উল্টে গেলে এতে অন্তত ১১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

পুলিশ জানান, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের ১টি ধাবায় দাঁড়িয়েছিল তীর্থযাত্রীদের বহনকারী ১টি বাস। তারা পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল। এ সময় আচমকাই সেখানে ১টি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা মারে বাসটিকে। এরপর সাথে সাথেই বাসটি উল্টে যায়। এরপরে উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোক কুমার মীনা বলেন, আমরা রাত ১১ টার দিকে দুর্ঘটনার কথাটি জানতে পারি। এতে মূলত কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন এবং বাকিরা বাসেই বসেছিলেন। এ সময় ট্রাক এসে ধাক্কা দেওয়ার পরেই এই হতাহতের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছেও ১০ জন আহত হয়েছেন। এ সময় আহত সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ এই বিষয়টি পুরো খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা