সংগৃহীত
আন্তর্জাতিক

নীল তিমি সম্পর্কে রহস্য উদঘাটন

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। বেশ কিছু বিজ্ঞানীরা দীর্ঘ ১৫ বছর অ্যান্টার্কটিকায় বসবাসকারী তিমিদের ওপর একটি গবেষণা করে। এ সময় তারা আবিষ্কার করেছেন, তিমিরা কী রকম শব্দ করে। একটি পুরুষ তিমি কী ধরনের শব্দ করে এবং একটি মহিলা তিমি কী ধরনের শব্দ করে? সোনিক জরিপে এই ফলাফল উপস্থাপন করেছেন তারা।

আরও পড়ুন: বাক-বিতণ্ডার জেরে নিহত ১

এজন্য গবেষকরা সোনার সাউন্ড নেভিগেশন এবং রেঞ্জিং নামক একটি প্যাসিভ অ্যাকোস্টিক ডিভাইস ব্যবহার করেছে। এতে তাদের সাহায্যেকরা গবেষকরা ৩ হাজার ৯০০ ঘণ্টা শব্দ ডাটা সংগ্রহ করেন। এ সময় দেখা গেছে, তিমি মূলত ৩ ধরনের শব্দ উৎপন্ন করে থাকে।

সামুদ্রিক স্তন্যপায়ী গবেষক অ্যাকোস্টিশিয়ান ব্রায়ান মিলারের নেতৃত্বে এই গবেষণাটি করা হয়। তিনি অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রামের সাথে যুক্ত। এতে অ্যান্টার্কটিক নীল তিমির আচরণ হাইলাইট করা হয়েছে। এ গবেষণাটি প্রকাশিত হয় ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৭

বিজ্ঞানীরা যে সকল তথ্য সংগ্রহ করেছেন তা তাদের নীল তিমির জনসংখ্যা পর্যবেক্ষণ করতে সহায়তা করবে। এ তথ্য গুলো পরীক্ষা করার পর, গবেষকরা দেখতে পান যে, তিমিরা ৩টি নির্দিষ্ট ধরনের শব্দ উৎপন্ন করে। জেড-কল নামে ১ ধরনের কল আছে, যা শুধু মাত্র পুরুষ তিমি উৎপাদন করে। ইউনিট-এ কল হলো অন্য ১ ধরনের কল যা শুধু এই এলাকাতেই পাওয়া যায়। যেখানে ডি-কলটি পুরুষ এবং মহিলা উভয় দ্বারা উৎপাদিত হয়। এই কলগুলোর সাহায্যে বিজ্ঞানীরা তিমিদের জনসংখ্যা এবং আচরণ সর্ম্পকে বুঝতে পারেন।

বিজ্ঞানীরা এই কলগুলোর অর্থ এখনও খুঁজে বের করতে সক্ষম হননি। তবে ড্রোন ফুটেজ এবং এআই অ্যালগরিদমের সাহায্যে গবেষকরা শীঘ্রই তাদের অর্থ গুলো খুঁজে বের করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা