সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে প্রস্তুত রাশিয়া। তবে সেই আলোচনা অবশ্যই এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের সম্মতির ভিত্তিতে হতে হবে।

আরও পড়ুন : গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

বুধবার (১৫ মে) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে প্রস্তুত, কিন্তু সেই সংলাপের গতিপ্রকৃতি অবশ্যই এমন হতে হবে যে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো দেশের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়; এ তালিকায় আমরাও রয়েছি।’

‘আমরা কখনও ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করিনি। মস্কো সবসময় ইউক্রেনে একটি বিস্তৃত এবং টেকসই শান্তি পরিস্থিতির পক্ষে।’

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৫৮

মূলত এই বক্তব্যের মধ্যে দিয়ে ইউক্রেনের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করেছেন রুশ প্রেসিডেন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে এ যুদ্ধ বাঁধার পর থেকে যারা ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে।

২০১৫ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে কিয়েভের স্বীকৃতি দেওয়া; কিন্তু চুক্তিতে স্বাক্ষর করলেও সেই প্রতিশ্রুতি পালন না করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য চেষ্টা তদবির শুরু করে ইউক্রেন।

আরও পড়ুন : চলতি মাসে আঘাত হানবে ‘রেমাল’

এই নিয়ে কয়েক বছর মস্কো ও কিয়েভের মধ্যে টানাপোড়েন চলার পর গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ইউক্রেনে অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন। সেই অভিযান এখনও চলছে।

গত ২ বছরেরও বেশি সময় ধরে চলা অভিযানে ইতোমধ্যে রুশ বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়া— চার প্রদেশের দখল নিয়েছে। প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের দশ শতাংশ। মস্কো ইতোমধ্যে এই প্রদেশগুলোকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছে।

ইউক্রেন বলেছে, রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে— সেগুলো ফেরত দিলেই শান্তি সংলাপে বসবে কিয়েভ। অন্যদিকে রাশিয়া বলছে, যুদ্ধে যে ৪ প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী, সেগুলোকে রুশ ভূখণ্ড হিসেবে কিয়েভ স্বীকৃতি দিলে সংলাপে যোগ দেবে মস্কো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা