সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ছেলের লাশ গামলায় নিয়ে গেলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় আগুনে পুড়ে চন্দন রাজ (৪) নামের ১ প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোটেনি অ্যাম্বুলেন্স। তাই বাধ্য হয়ে বাইকে চেপে ছোট ১ গামলায় করে ছেলের মরদেহ নিয়ে হাসপাতাল জান অসহায় বাবা।

আরও পড়ুন: কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান

বুধবার(৯ মে) রাতেেএই ঘটনায় ঘটে। এ ঘটনায় মারা যায় আরও দু’টি গৃহপালিত পশুও।

এ ঘটনায় শিশুর মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে হবে হাসপাতালে। তবে নিহতের বাবা তার ছেলের লাশ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স বা গাড়ি পাননি। এরপর বাইকে চড়ে ১টি গামলার মধ্যে পুঁটলি করে নিজের ছেলের লাশ হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঞ্চল্যকর ঘটনাটির ভিডিওতে ধারণ করা হয় এবং তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

যেই গ্রামে এ ঘটনাটি ঘটেছে সেখানে কোনও হাসপাতাল নেই। তার বাড়ি হতে হাসপাতালের দূরত্ব ১৪ কিলোমিটার। এ সময় কেন ওই ব্যক্তি তার সন্তানের লাশ নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স পেলেন না তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাটির খবর ছড়িয়ে পড়ার পরে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এর তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সরকারি কর্মকর্তা বা গ্রামের কেউ এ বিষয়ে কথা বলেননি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা