সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস উল্টে ১৪ জনের মত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৩১ জন।

আরও পড়ুন : রাফাহতে ইসরায়েলি হামলায় নিহত ১৩

রোববার ওই দুর্ঘটনা ঘটেছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়।

মেক্সিকো রাজ্যের রাজধানীর উপকণ্ঠে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় নিরাপত্তা সচিব বলেন, সড়কপথে একটি বাস উল্টে গেলে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট বলেছে, ২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। গত বছর ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি, উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে চারজনই ছিল শিশু।

আরও পড়ুন : কম্বোডিয়ায় বিস্ফোরণে ২০ সেনা নিহত

গত শনিবার একটি ট্রাক অভিবাসীদের ওপর উঠে গেলে তিনজন নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ওই ঘটনায় চালক এখনও পলাতক রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা