মতবিনিময় সভায় অতিথি ও আলোচকরা
স্বাস্থ্য

‘যক্ষাকে ভয় নয় জয় করতে হবে’ 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: যক্ষাকে ভয় নয় জয় করতে হবে। আর এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সিভিল সার্জন আরো বলেন, দেশের মানুষ যেভাবে করোনাকে জয় করছেন, সেভাবেই যক্ষাকেও জয় করবে। আর এজন্য সাংবাদিকদের মুখ্য ভুমিকা পালন করতে হবে।

নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক ও সংগঠক এস এম ন র হাসান জনির সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আতিয়ার রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ। আরো উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মো. আবু সাঈদ, হাসান আল মামুন, শাহজালাল মোল্ল্যা মিলন, মো. রকিবুল ইসলাম মতি, মো. আমির সোহেল, মো. আজিজুল ইসলাম, আরিফ বিল্লাহ, শেখ মোহাম্মাদ জুয়েল, মো. আবুল বাশার, শেখ রাসেল, আরাফাত হোসেন অনিক, মো. মেহেদী হাসান পলাশ, মো. রফিক আলী, সোহেল, এস এম মাহাবুবুর রহমান, মো. জালাল, বিপ্লব, মো. সাকিল, মো. মাহফুজুল আলম সুমন প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাটাব খুলনার এফএলএস তরুণ কুমার বিশ্বাস। সভার শুরুতে সকলের মাঝে হ্যান্ডগ্লোবস ও মাস্ক বিতরণ করা হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা