ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিকের মৃত্যু

সোমবার (২০ সনভেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন ২), প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

আরও পড়ুন: নার্সের দাপটে অসহায় প্রসূতিরা

প্রকল্পের কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে আয়োজিত এ সভায় চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মো.আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, মেডিকেল অফিসার ডা. সুমিত কুমার মিত্র, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সাংবাদিক এস এম রেজাউল করিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহসিন আহম্মেদ, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সমন্বয়কারী হাফিজা আক্তার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য রাফিউল ইসলাম।

এ সময় এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, তারণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় কিশোর-কিশোরীদের গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা প্রদানের আহ্বান জানানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা