স্বাস্থ্য

করোনায় আক্রান্ত গোপালগঞ্জের ইউএনও সাদিক 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান খান করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা মোকাবেলায় প্রথম থেকে তিনি সরকারি দায়িত্ব পালনে অক্লান্ত পরিশ্রম করে আসছেন।

ইউএনও জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে করোনা রিপোর্ট পজেটিভ আসার পর থেকে সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবন করছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আছাদুজ্জামান ইউএনও সাদিকের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) ইউএনও’র নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় মৃত একাধিক ব্যক্তির দাফন ও দাহ নিজ হাতে করেছেন। তিনি বলেন, করোনা ও বন্যা মোকাবেলায় তাকে প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন, খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারি নানা কাজে যেতে হয়েছে। করোনাকে ভয় না পেয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য সচেতন থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। নিজে সুস্থ থাকতে বা নিজের পরিবারকে নিরাপদ রাখতে কখনোই হাত-পা গুটিয়ে বসে থাকেননি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা