ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

অ্যান্টিবায়োটিক রোধে আইন হচ্ছে

জেলা প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোধে আগামী সংসদ অধিবেশনেই আইন পাস হচ্ছে। এই আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই চিকিৎসকদের এ বিষয়ে এখন থেকেই সজাগ থাকতে হবে।

আরও পড়ুন : ৪২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে ভার্চুয়ালি দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও সব মেডিকেল কলেজে ই-লাইব্রেরির ফলে দেশের চিকিৎসা শিক্ষায় নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো। এর ফলে মেডিকেল শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে বিশ্বমানের ডাক্তার হতে পারবে।

তিনি বলেন, যেভাবে চিকিৎসায় স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। একদিন সময় আসবে একজন মানুষও চিকিৎসার জন্য বিদেশে যাবে না।

আরও পড়ুন : পাঁচ সিটিতে আ’লীগের প্রার্থী ঘোষণা

জাহিদ মালেক বলেন, নানা কারণে চিকিৎসক ও নার্সদের পদোন্নতি বন্ধ ছিল। সব জটিলতা কেটেছে, শিগগির তাদের পদোন্নতি হবে। দেশের সব হাসপাতালে শূন্যপদ পূরণসহ নতুন করে দক্ষ জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব এবং ৩৭টিতে ই-লাইব্রেরি চালু হওয়ার মধ্য দিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখন ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষা লাভের সুযোগ পাবে। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও শিক্ষার্থীরা এই সুবিধা পেতে শুরু করলো।

তিনি আরো বলেন, এই উন্নত পদ্ধতি পর্যায়ক্রমে দেশের অন্য মেডিকেল কলেজেও চালু হবে। এই ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটালি মরদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগী ও রোগীর স্বজনরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভোগান্তি লাঘবের জন্য আমরা বৈকালিক চিকিৎসাসেবার কথা চিন্তা করেছি। এরইমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক সেবা চালু হয়েছে। রোগীরা সেবা পাচ্ছেন। এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আশা করি, এ বছরের সারাদেশে এই সেবা চালু হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন ডা. মোয়াজেম আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী প্রমুখ।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা