স্বাস্থ্য

বিশ্বব্যাপী কমেছে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৪৭০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৩৮ জন।

আরও পড়ুন : দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা আছে

শনিবার (৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

এতে বলা হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩০১ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।

আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।

একইসময়ে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৯৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ৩৫০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

আরও পড়ুন : আসুন কল্যাণমুখী রাষ্ট্র গঠনে শামিল হই

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৭৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৬ হাজার ৮২০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ২৫১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা