স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৭০০ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭০০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০১ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৮৬ জন।

আরও পড়ুন: রাশিয়া যাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং

এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১৮ হাজার ২৬০ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৫১ লাখ ৩২ হাজার ৬৭০ জন।

শনিবার (১৮ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে বাসচাপায় নিহত ৩

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯২২ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৩২ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৮০ জন এবং মৃত্যু হয়েছে ১১৯ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। ইতালিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ৬৭১ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬২ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের।

আরও পড়ুন: বাউফলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

একইসময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪০ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ৫১৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। চিলিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯১৩ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের।

বেলজিয়ামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৯৯০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ৩০৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২৪৮ জন এবং মারা গেছেন ৮ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

আরও পড়ুন: বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেব না

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা