ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে প্রাণহানি আরও চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চার শতাধিক মানুষ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৯১৫ জনে।

আরও পড়ুন : রাস্তায় নেমেছে করোনাযোদ্ধারা!

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০৮ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩০৫ জন। এতে করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১ লাখ ৭ হাজার ৭৪১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় পূর্ব এশিয়ার এই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ৯৯ জন।

আরও পড়ুন : সংক্রমণের শীর্ষে ব্রাজিল

এতে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৭২ হাজার ৪৮৬ জন মারা গেছেন।

সংক্রমণ ও প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ৮৫ জন।

আরও পড়ুন : মাস্কবিধি শিথিল করল হংকং

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৫ হাজার ৯৩১ জন মারা গেছেন।

এ সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ২৯১ জন এবং মারা গেছেন ১১ জন।

আরও পড়ুন : অ্যাডিনোয় আরও ৩ জনের মৃত্যু

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৮ জনের।

একই সময়ে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৯০৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ১৩৭ জনের।

আরও পড়ুন : বন্ধ হচ্ছে ফাইজারের টিকা

গত ২৪ ঘণ্টায় কলম্বিয়ায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬২৫ জন এবং মারা গেছেন ১৪ জন।

এ সময়ে তাইওয়ানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১২ জন এবং মারা গেছেন ২৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৭৫ জনের।

আরও পড়ুন : প্রাণহানি ও সংক্রমণে শীর্ষে জাপান

এছাড়া পোল্যান্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯২ জন এবং মারা গেছেন ১৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা