স্বাস্থ্য

বিশ্বে বেড়েই চলছে মৃত্যু

সান নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েেই চলেছে। সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রায় এক হাজার ৩০৪ জন মানুষ মারা গেছে। আক্রান্তের সংখ্যা চার লাখ ৬৬ হাজার জনে ৬৪৪ পৌঁছেছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ৫৪ হাজার ১৬৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২০ লাখ ৮৭ হাজার ৯২৫ জনে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চিলি, তাইওয়ান, মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশগুলো।

আরও পড়ুন: মাগুরায় ২ র‍্যাব সদস্যসহ নিহত ৩

জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ২৪৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ৭৯৮ জন সংক্রমিত হয়েছেন এবং ৫০ হাজার ৮১৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ২৯৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ১২ লাখ ১৩ হাজার ৬৩৮ জন শনাক্ত এবং ১১ লাখ ৯ হাজার ৩৯৪ জন মারা গেছেন।

আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে চীনের চুক্তি

অপরদিকে ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৭১ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ৬২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৪৩০ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৭ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭ হাজার ৪৩০ জন এবং মারা গেছেন ৫৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ৪৫৪ জনের।

আরও পড়ুন: শুক্রবার কখন কোথায় লোডশেডিং

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৫ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ৩৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৮৪ লাখ ২৭ হাজার ৪৭৩ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৮৫ জনের।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৪৩৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯০ হাজার ৭৩৯ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা