বিশ্বে কমেছে মৃত্যু ও আক্রান্ত
স্বাস্থ্য

বিশ্বে কমেছে মৃত্যু ও আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ছাড়িয়ে গেছে। এসময় মৃত্যু ও আক্রান্ত কমেছে। নতুন করে দুই লাখ ১৫ হাজার ৯৪৯ জন আক্রান্ত হয়েছে। আর ৫৪০ জন মারা গেছেন।

আরও পড়ুন : অন্য রকম লড়াইয়ে বিধ্বস্ত জাপান

শনিবার (১২ নভেম্বর) আক্রান্ত হয়েছিল ছয় লাখ ২৬ হাজার ৭৩২ জন। মারা গিয়েছিল দুই হাজার ৮৩৮ জন।

রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি এক লাখ ৫৬ হাজার ২৩ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ১৫ হাজার ২২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ৭৪৭ জন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ২৩৬ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১২৫।

ভারত তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৩৭৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৫৩১ জনের।

আরও পড়ুন : এবার শীর্ষে জাপান-ফ্রান্স

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৭১ লাখ ১৮ জন। আর মারা গেছে এক লাখ ৫৭ হাজার ৭০৪ জন।

জার্মানি আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৫৮৮ জনের।

আরও পড়ুন : অনেক দেশেই ডেঙ্গু বেড়েছে

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৬৮০ জন। মারা গেছে ছয় লাখ ৮৮ হাজার ৭৩৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা