প্রতীকী ছবি
স্বাস্থ্য

একদিনেই সুস্থ প্রায় ৪ লাখ

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে করোনায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ১৩৪ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬০ জনের। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৪ হাজার ৬৮১ জন।

আরও পড়ুন: ২৪ ডিসেম্বর আ’লীগের ২২তম কাউন্সিল

শনিবার (২৯ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।

এতে জানানো হয়, দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জার্মানি; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জার্মানিতে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন এবং এ রোগে গেছেন ১৬৭ জন। একই দিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২২৩ জনের এবং করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন।

আরও পড়ুন: ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো, ব্রাজিল (মৃত ১১৯ জন, নতুন আক্রান্ত ৬ হাজার ৬৬৯ জন), ইতালি (মৃত ৮৫ জন, নতুন আক্রান্ত ২৯ হাজার ৩৭ জন), রাশিয়া (মৃত ৭৮ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৭০৬ জন), জাপান (মৃত ৫৮ জন, নতুন আক্রান্ত ৩৯ হাজার ২৫৪ জন) এবং তাইওয়ান (মৃত ৫৭ জন, নতুন আক্রান্ত ৩৪ হাজার ৬০২ জন)।

এছাড়া বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার ১০৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৭৯৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ৩১২ জন।

আরও পড়ুন: জুয়া খেলেই শত কোটি টাকার মালিক!

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা