বিশ্বে এ পর্যন্ত করোনায় ৪২ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছেন (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ৫ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ২৭৮ জন মারা গেছেন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

এদিকে ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৬৯৯ জন ও মারা গেছেন ৭৪৫ জন। এ পর্যন্ত এক কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৪১৯ জন শনাক্ত ও মৃত্যু হয়েছে তিন লাখ ৪৫ হাজার ৫০০ জনের।

রাশিয়ার পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে মেক্সিকো। দেশটিতে ২৪ ঘণ্টায় ৪৭০ জন মারা গেছেন। এরপর ব্রাজিলে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন মারা গেছেন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৬২৫ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮২ লাখ ৮ হাজার ২১২ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৩৬২ ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৭২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫৬ জন ও মৃত্যু হয়েছে ২৮২ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮৭ হাজার ৬১৭ জন শনাক্ত ও ৯ লাখ ৫৯ হাজার ৪১২ জন মারা গেছেন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৯৫৫ জন।

আরও পড়ুন: রানি এলিজাবেথ করোনায় আক্রান্ত

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা