স্বাস্থ্য

হবিগঞ্জে বিশ্ব ক্যান্সার দিবস পালিত 

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: সারাদেশের ন্যায় হবিগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে দিবসটি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও ডিবিসির জেলা প্রতিনিধি মো. ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান।

সভাপতিত্ব করেন দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু রিংকু, একুশে টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম, সহ সভাপতি জুয়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আর শায়েল, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক জনতার জেলা প্রতিনিধি শেখ এ এ জলিল, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি জাহেদ আলী মামুন, সংবাদ এর জেলা প্রতিনিধি শাহ আলম, জনতার এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, দেশে মরণব্যাধি ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। আশঙ্কাজনক খবর হলো, দ্বিতীয় এ মরণব্যাধিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক। মারাত্মক ও প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করার কথা বলেন।

তারা আরও বলেন, প্রতিবছর বাংলাদেশসহ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। একইসঙ্গে বাংলাদেশে ক্যান্সার ও এ রোগে মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে সচেতনতা ও শিক্ষার অভাব এবং অর্থনৈতিক অবস্থাকে বিবেচনা করেন তারা। ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এটা কী ধরনের রোগ, কী কী কারণে ঝুঁকি বাড়ে, প্রতিরোধের জন্য কী কী করণীয় সে বিষয়ে সচেতনতা জরুরি।

আরও পড়ুন: ইভ্যালি ছাড়তে চান মাহবুব কবীর

এছাড়াও ক্যান্সার যেন না হয় সেজন্য মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্ব দেয়া এবং ধূমপান পরিহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার কথাও বলেন তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা