প্রতীকী ছবি
স্বাস্থ্য

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৫৩ লাখ ৯২ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই।করোনার এই বিষাক্ত ছোবল থেকে রেহাই পাচ্ছে না বিশ্বের কোন দেশই। এই ভাইরাসের প্রকোপে ইতোমধ্যে (বুধবার সকাল ৯টা পর্যন্ত) বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছে ২৭ কোটি ৭৪ লাখ ৯১হাজার ৬৭১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৯২হাজার ৭৮০জন মানুষের। আর করোনায় সুস্থ হয়ে ফিরেছেন ২৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ৬৪ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৬ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৯৩৯জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৬৩ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৪৬৮ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২২ লাখ ২২ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ১২৮ জনের।

যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৪৭৩ জন। আর করানায় মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জনের।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাশিয়ায় ৩ লাখ ২৬৯ জন, জার্মানিতে ১ লাখ ১০ হাজার ২৩৪ জন, ইতালিতে ১ লাখ ৩৬ হাজার ৭৭ জন এবং

এদিকে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২ জন এবং সুস্থ হয়ে ফিরেছে ১৫লাখ ৪৬ হাজার ৩৫২ জন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা