স্বাস্থ্য

দেহ সুস্থ রাখার মহা ঔষধ হাসি

মো আল-আমিন শাওন: হাসি আমাদের দেহ সুস্থ রাখার মহা ঔষধ। এর অর্থ সুস্থ থাকতে হলে আমাদের বেশি করে হাসতে হবে। বিজ্ঞানের ভাষায় হাসি আমাদের দেহকে সর্বক্ষণ সুস্থ রাখতে সহায়তা করে থাকে। তাই যদি আপনি সর্বদা সুস্থ থাকতে চান তাহলে বেশি করে হাসুন।

চলুন তাহলে আজ জেনে নেই দেহের সুস্থতায় হাসির নয় অসাধারণ কারণ:

হাসির উপকারিতা ১: বেশি হাসি আপনার হার্টের জন্য খুব ভালো। গবেষণায় পাওয়া যায়, যে সকল মানুষেরা বেশি হাসে তাদের হার্টের সমস্যা তুলনামূলকভাবে খুব কম এবং যারা কম হাসেন তাদের হার্টের সমস্যা হয়ে থাকে। তাছাড়া যে সকল মানুষেরা বেশি হাসতে পারেন না তারা তাদের ব্যক্তিগত জীবনেও নানা রকমের সমস্যায় থাকেন। তাই সুস্থ হার্টের জন্য মন-প্রাণ খুলে হাসুন।

হাসির উপকারিতা ২: হাসি আপনার দেহকে ক্যান্সার রোগ থেকে বাঁচাতে সাহায্য করবে। আমেরিকার ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টারে ক্যান্সার রোগীদের হাসানোর জন্য বিশেষ থেরাপি দেয়া হয়ে থাকে। যা একজন ক্যানসার রোগীর দেহের ব্যথা দূর করে ও মন ভালো রাখে।

হাসির উপকারিতা ৩: হাসি সম্পর্কের ত্রুটি দূর করে। হাসি মানুষকে একে অপরকে কাছাকাছি রাখতে সাহায্য করে থাকে। যেকোন ধরণের রাগ দূর করতে সুন্দর একটি হাসির উপকারিতা অনেক বেশি। হাসি আপনার মনের সমস্ত দুশ্চিন্তা দূর করবে ও আপনাদের সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে।

হাসির উপকারিতা ৪: আপনার কাজ যেমনই হয়ে থাকুক না কেন সেই কাজটিকে আনন্দের সাথে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দুর্দান্ত উপায়ে, দলবদ্ধভাবে ও মানসিকভাবে শক্তি নিয়ে কাজ করতে হাসি খুশি থাকা খুবই জরুরী।

হাসির উপকারিতা ৫: হাসি আপনার মানসিক চাপ দূর করে থাকে। কিন্তু এই বিষয়টি হয়তো আমরা বুঝিনা কারণ যখন একটি মানুষ মানসিকভাবে চাপের উপর থাকে স্বভাবগতভাবেই তার মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া দৈনন্দিন যুগে মানসিক চাপ একটি রোগে পরিণত হয়েছে। তাই যখনই যেমন অবস্থায় থাকুন না কেন মন ভালো রাখতে ও মানসিক চাপ দূরে রাখতে হাসুন।

হাসির উপকারিতা ৬: অট্ট হাসি আপনার দেহের যেকোন ব্যথা নিমিষেই দূর করতে সাহায্য করবে। অট্ট হাসি আমাদের মস্তিষ্কের এনডোরফিন (হরমোন) নামের একটি কেমিক্যাল নিঃসরণ করে থাকে যা আমাদের দেহের ব্যথা দূর করে থাকে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি জরিপে দেখা গিয়েছে, যে মানুষ যত বেশি হাসবে তার দেহের ব্যথা তত বেশি কমে যাবে।

হাসির উপকারিতা ৭: অনেক কারণেই আমরা বিষণ্ণতায় ভুগে থাকি। তাই হাসি আপনাকে সবসময় প্রফুল্ল রাখবে ও আপনার মনের গভীর থেকে বিষণ্ণতা দূর করবে। গবেষণায় দেখা যায়, যারা বেশি হাসতে থাকেন তাদের ভেতর অনেক কম দুশ্চিন্তা ভর করে এবং বিষণ্ণতার প্রভাব থাকে না।

হাসির উপকারিতা ৮: হাসি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি যখন হাসেন তখন আপনার দেহের রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং অক্সিজেন গ্রহণের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।

হাসির উপকারিতা ৯: হাসি আপনাকে ভালো করে ঘুমাতে সাহায্য করে থাকে। জাপানে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে, যে সন্ধ্যায় আপনি যত বেশি হাসবেন রাতে আপনার ঘুম তত বেশি ভালো হবে। তাই ভালো ঘুমের জন্য রাতে ঘুমানোর আগে কোন মজার গল্পের বই পড়ুন কিংবা কোন মজার সিনেমা দেখুন। যা আপনাকে অনেক বেশি হাসতে সাহয়তা করবে।

লেখক পরিচিতি: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, হাস্য উজ্জ্বল ফোরাম (হাইফো)।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা