স্বাস্থ্য

একদিনে টিকা নিলেন ৩২২৪৪৩ জন

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা টিকার আওতায় এসেছে ১ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ২০১ জন। মঙ্গলবার (৩ আগস্ট) সারাদেশে টিকা নিয়েছেন ৩ লাখ ২২ হাজার ৪৪৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৩৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিকার প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৮ লাখ ৬৩ হাজার ১২১৯ জন এবং নারী ৩৮ লাখ ৩৪ হাজার ১৯৮ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৯৫ হাজার ২১০ জন এবং নারী ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৪ জন।

১ কোটি ১ লাখ ৩৮ হাজার ৮৩৮ জন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন। ২৯ লাখ ৬৯ হাজার ৬৫১ জন চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। ৫৪ হাজার ৪৪৯ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। ৯ লাখ ২৬ হাজার ২৬৩ জন মডার্নার টিকা নিয়েছেন।

১৯ জুন থেকে সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৬ লাখ ৮০ হাজার ৯২১ জন এবং নারী ১২ লাখ ৮৮ হাজার ৭৩০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৯ লাখ ৮৪৬ জন প্রথম ডোজ এবং ৬৮ হাজার ৮০৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৬ লাখ ৪৭ হাজার ৬৩ জন এবং নারী ১২ লাখ ৫৩ হাজার ৭৮৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৩ হাজার ৮৫৮ জন পুরুষ এবং নারী ৩৪ হাজার ৯৪৭ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ৫৪ হাজার ৪৪৯ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। এদিকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এ টিকা নিয়েছেন ৯ লাখ ২৬ হাজার ২৬৩ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা