স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান ।

তিনি বলেন, সর্দি, কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ফাতেমা খাতুন, গোলাম সরোয়ার ও আবু বকর সিদ্দিক। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন, রিতা খাতুন ও তানিয়া আক্তার মারা গেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হন। এদের মধ্যে সদরে ৪২ জন, দামুড়হুদায় চারজন, আলমডাঙ্গায় নয়জন এবং জীবননগরে ৩৯ জন।

জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৪৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৩০১ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা