স্বাস্থ্য

করোনা শংকটে বাংলাদেশের পাশে দাঁড়াল আমিরাত

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের জন্য সাত মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে দেশটি।

ইতিহাদ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোভিড-১৯ এর বিস্তাররোধে বাংলাদেশে এসব সামগ্রী পাঠিয়েছে আমিরাত।

অন্তত সাত হাজার চিকিৎসকের এসব চিকিৎসা সামগ্রী কাজে লাগবে বলে জানা গেছে।

সহায়তার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসা উপকরণের প্রয়োজনীয়তা মেটাতে আরব আমিরাত প্রস্তুত। আজকের এই সহায়তার মধ্যে দিয়ে বাংলাদেশের চিকিৎসা পেশাদাররা ভাইরাসের বিস্তার ঠেকাতে যে স্মরণীয় লড়াই করছেন তাতে সামিল হয়েছে ইউএই।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত ৩৩টি দেশে ৩৪১ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠিয়েছে।

এসব চিকিৎসা সামগ্রী অন্তত তিন লাখ ৪১ হাজার চিকিৎসা পেশাদারদের সহায়তা করবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা