স্বাস্থ্য

পুরুষের পাশাপাশি করোনার ঝুঁকি বাড়ছে নারীদেরও

লাইফস্টাইল ডেস্ক: গত বছর সোশ্যাল মিডিয়ায় থেকে নারীদের তুলনায় পুরুষেরা করোনায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন- এমন একটি তথ্য নিয়ে অনেকেই বলাবলি করছেন।

যুক্তরাষ্ট্রের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সুইডিশ ন্যাশনাল বোর্ড অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের করোনা আক্রান্তদের নিয়ে গবেষণা করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একথা ছড়িয়ে পড়ে।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পাওয়া গেছে নতুন ব্যাখ্যা। বলা হয়, করোনায় আক্রান্ত হলে পুরুষদের বেশি সমস্যা হয়। তাই বলে নারীদের তুলনায় পুরুষরা আক্রান্তের ঝুঁকিতে বেশি রয়েছেন এ কথা সঠিক নয়।

গবেষণায় আরও বলা হয়, করোনায় পুরুষরা বেশি মারা গেলেও নারীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই এ কথা ভাবার অবকাশ নেই। স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ধূমপানের অভ্যাস থাকার জন্য করোনায় নারীদের তুলনায় পুরুষদের বেশি মারা যেতে দেখা গেছে। কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরাও করোনায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন।

স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর আগে বলেছিলেন, অবিবাহিত পুরুষ, উপার্জনে অক্ষম এবং নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পুরুষদের করোনায় মৃত্যুর সম্ভাবনা বেশি। এছাড়া হৃদরোগ, ডায়েবেটিসসহ অন্যান্য রোগ যেহেতু নারীদের চেয়ে পুরুষের বেশি হয় সেহেতু তাদের করোনায় আক্রান্তের ঝুঁকি রয়েছে বেশি।

অন্য গবেষকরা বলেছেন, সেক্স হরমোন এন্ড্রোজেনের কারণে পুরুষরা করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন গবেষণায় এর উল্টো ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা থেকে নারী-পুরুষ কেউই শঙ্কামুক্ত নন। যারা নিয়মমাফিক জীবনযাপন করেন না তারা করোনায় বেশি আক্রান্ত হন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা