স্বাস্থ্য

উল্টো মাথা নিয়েই পার করলেন ৪৪ বছর!

সান নিউজ ডেস্ক : স্বাভাবিক, সুস্থভাবে জন্মগ্রহণ করেও কেউ কেউ দীর্ঘায়ু হতে পারেন না। আবার অনেকেই দেখা যায় ত্রুটিপূর্ণ শারীরিক গঠন নিয়ে জন্মগ্রহণ করেও দীর্ঘ জীবন লাভ করেন। ঠিক তেমনই একজন হচ্ছেন- উত্তর-পূর্ব ব্রাজিলের রাজ্য বাহিয়া থেকে ক্লোদিও ভিয়েরা ডি অলিভারিয়া।

অলিভারিয়ার জন্মের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি ২৪ ঘণ্টার বেশি বাঁচবেন না। অথচ উল্টো মাথা নিয়ে জন্মগ্রহণ করেও তিনি ইতোমধ্যে জীবনের ৪৪ বছর পার করে দিয়েছেন!

আর্থ্রোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনাইটা নামক একটি বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন অলিভারিয়া। রোগটির কারণে তার পায়ের পেশিগুলোতে অ্যাট্রোফি রয়েছে, ফলে তার পায়ের সঙ্গে বুক আটকে রয়েছে। এতে মাথা পেছন দিকে ঘুরে রয়েছে।

স্বাভাবিক মানুষের জন্য এটি ভাবতেও কষ্ট হবে। কিন্তু অলিভারিয়া দেখিয়েছেন, শত প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম করে কীভাবে বাঁচতে হয়।

তিনি জানান, স্বাভাবিক জীবন-যাপনে তার কোনো সমস্যা হয় না।

অলিভারিয়া বলেন, আমি কখনো মনে করিনি আমার জীবনে কোনো অসুবিধা আছে। আমার জীবন আর ৫টা সাধারণ জীবনের মতো।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা