স্বাস্থ্য

করোনা মোকাবেলায় হচ্ছে অস্থায়ী ফিল্ড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাষিত হাসপাতালে চিকিৎসা সেবায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। প্রতিদিনই জটিল ও সংকটাপন্ন করোনা পজিটিভ রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। সংকট ও পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর তিনটি স্থানে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ তিন স্থানের মধ্যে রয়েছে আর্মি স্টেডিয়াম, তিতুমীর কলেজ ও ঢাকা কলেজ। প্রস্তাবিত এসব স্থানে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা যাবে কিনা তা যাচাইয়ে সরকারের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিকে গত বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাবের পর মঙ্গলবার সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু ও ৭ হাজার ২১৩ জন সংক্রমিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছর বন্ধ হওয়া সরকারি ও বেসরকারি করোনা হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ঢাকাসহ দেশের জনবহুল শহরে অস্থায়ী ফিল্ড হাসপাতালেরও পরিকল্পনা করা হচ্ছে। রাজধানীতে তিনটি স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।

গত শনিবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, পুলিশ, স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়। এতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী কয়েক দফা বিধিনিষেধের (লকডাউন) বিষয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, সভায় রাজধানীতে ফিল্ড হাসপাতাল স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ফিল্ড হাসপাতালের জন্য আর্মি স্টেডিয়াম, ঢাকা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে ফিল্ড হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পর এসব হাসপাতাল তৈরি করা হবে।

হাসপাতালের চাহিদা অনুযায়ী রোগীদের সেবার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ করবে।

মঙ্গলবার রাজধানীর সরকারি-বেসরকারি ১৯টি হাসপাতালে কভিড রোগীদের জন্য সাধারণ শয্যার ৯২ শতাংশেই রোগী ভর্তি ছিল। এসব হাসপাতালে মোট আইসিইউ শয্যার ৯২ শতাংশ সংকটাপন্ন রোগীতে পূর্ণ ছিল। সারা দেশে সরকারি ও বেসরকারি আইসিইউ শয্যার ৭০ শতাংশ রোগীতে পূর্ণ ছিল।

সংক্রমণের এমন চিত্রে শিগগিরই রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ফিল্ড হাসপাতাল স্থাপন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য ও ভাইরাস বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বলছেন, দেশে ফিল্ড হাসপাতাল স্থাপন করলে সেখানে রোগীরা তেমন একটা যায় না।

গত বছর যেসব অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছিল, তাতে ভালো অভিজ্ঞতা হয়নি। মোটা অংকের অর্থ ব্যয় করে ফিল্ড হাসপাতাল স্থাপন করেও উপকার পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, মিশনে বিভিন্ন দেশে ফিল্ড হাসপাতাল স্থাপন ও চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা রয়েছে। তাদের মেডিকেল কোর স্বয়ংসম্পূর্ণ। একই সঙ্গে সরকারের স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমন্বয় করলে রোগীরা ভালো সেবা পাবে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশে করোনা রোগীদের চিকিৎসায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যা ৯ হাজার ৬৮৬টি, আইসিইউ শয্যা ৫৯৭, অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১৪ হাজার ৫৭৩টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ৯৯৮ এবং অক্সিজেন কনসেনট্রেটর ৮৭৭টি। দেশে সব সরকারি হাসপাতালে (সেকেন্ডারি পর্যায়ে) কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সংযোগ স্থাপন করা যায়নি।

সারাদেশে করোনা রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালে ৫ ধরনের যন্ত্রসহ অন্যান্য উপকরণের প্রয়োজনীয় চাহিদা সংক্রান্ত তালিকা সম্প্রতি তৈরি করা হয়েছে। দেশে ফিল্ড হাসপাতালের অভিজ্ঞতা ভালো নয় বলে মন্তব্য করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, আলোচনায় ফিল্ড হাসপাতালের বিষয়ে কথা হয়েছে। তিনটি জায়গার কথা বলাও হয়েছে। ফিল্ড হাসপাতাল বাস্তবায়ন করবে সশস্ত্র বাহিনী। এর আগে গত বছর ফিল্ড হাসপাতাল তেমন একটা কাজে আসেনি। মানুষ চিকিৎসার জন্য যায়নি বলে খালি পড়ে ছিল। অনেক টাকা ভাড়া দিতে হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা