স্বাস্থ্য

২০ শতাংশ করোনা রোগী সুস্থ্য হওয়ার পর মানসিক রোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : ২০ শতাংশের বেশি করোনা থেকে মুক্ত রোগীদের মধ্যে দেখা দিচ্ছে মানসিক রোগ। যুক্তরাষ্ট্রে ৬৯ মিলিয়ন মানুষ মানসিক অবসাদে ভোগেন। তাদের মধ্যে ৬২ হাজার মানুষ করোনা পরবর্তী মানসিক রোগে আক্রান্ত। এই রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তার জন্য নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে।

যারা আগে থেকেই মানসিক অবসাদের শিকার, তারা করোনায় আক্রান্ত হলে, তাদের মানসিক রোগ বেশি মাত্রায় ধরা পড়ছে। প্রায় ৬৫ শতাংশ সম্ভাবনা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে। ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির মনরোগ বিশেষজ্ঞ প্রফেসর পল হ্যারিসন জানালেন এই নতুন তথ্য।

ল্যানসেট সায়কায়াট্রি জার্নালে প্রকাশিত হয়েছে তার এই গবেষণা। জানা গেছে, সারাবিশ্ব জুড়ে চিকিৎসক ও গবেষকরা এই মানসিক আবসাদের কারণ অনুসন্ধান করছেন। এই মানসিক অবসাদ শুরু হচ্ছে করোনা থেকে মুক্তি পাওয়ার ৯০ দিন পর থেকে।

অর্থাৎ শরীরে করোনা ধরা পড়ার পর তিন মাস পর থেকে বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। তা হল নিদ্রাহীনতা, আতঙ্ক, অবসাদ। তবে চিকিৎসকেরা বিশেষ জোর দিয়েছেন ডিমেনশিয়ার ওপরে। অর্থাৎ ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হচ্ছেন কেউ কেউ।‌

কোনও কোনও চিকিৎসক এবং গবেষক মনে করছেন, কোভিড-১৯ শুধুমাত্র ফুসফুস বা শরীরের নানা অংশে ছড়াচ্ছে না। মস্তিষ্কেও ব্যাপক প্রভাব ফেলছে। তাই কোভিড আক্রান্তদের জন্য শুধু করোনা মুক্তিটাই আসল লক্ষ্য নয়। তাদের মানসিক ভারসাম্য রক্ষার দিকেও লক্ষ্য রাখা উচিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা