goodnews

শিশুদের রাস্তা পার করে আশ্রয়হীন কুকুর! 

গুড নিউজ ডেস্ক:

জর্জিয়ায় ট্রাফিক পুলিশের বদলে স্কুলের শিশুদের নিয়মিত সড়ক পারাপার করে দিচ্ছে খুরসা নামের একটি কুকুর। ভাবতে অবাক লাগছে? কিন্তু ঘটনা সত্যি।

কুকুরটি নিজে এ দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। আর এই বিরল দৃশ্য এখন নেট দুনিয়ায় সবার হাতে হাতে।

সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে জানা গেছে, নার্সারি পড়ুয়া শিশুদের সড়ক পার করে দেয়া কুকুরটির নাম খুরসা। খুরসা প্রতিদিন এই দায়িত্ব পালন করে থাকে।

শিশুরা এলেই সড়কে গাড়ি থামিয়ে দেয়। কোনো গাড়ি সংকেত অমান্য করলে ঘেউ ঘেউ করে উঠে। তার এমন আচরণ স্থানীয়সহ সবার নজর কেড়েছে।

একটি কুকুর কতটুকু দায়িত্বজ্ঞান থাকলে শিশুদের জীবনের মূল্য বুঝে।

স্থানীয়রা জানান, খুরসাকে মহৎ কাজ করতে কেউ শেখায়নি। নিজের ইচ্ছায় নার্সারির বাচ্চাদের দেখে সড়কে নেমে পড়ে সে। শিশুরাও তাকে দেখে তাকিয়ে ইশারা করে। তাতেই বোধহয় ও খুব আনন্দ পায়।

খুরসার কোনো নির্দিষ্ট আশ্রয় নেই। সড়কেই আশ্রয় তার। ভালোবেসে খাবার পেলে তা খায়। আর সড়কেই বিচরণ করে দিন কাটে তার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা