ফিচার
অরক্ষিত সৈয়দপুর বিমানবন্দর

রানওয়েতে দিনে কুকুর, রাতে শিয়ালের উৎপাত

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে নানা কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সীমানা প্রাচীরের নিচের ফাঁকা থাকায় তা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রানওয়েতে দিনের বেলা কুকুর আর রাতে আশপাশের জঙ্গল থেকে শিয়ালসহ বিভিন্ন জীবজন্তুর উৎপাত বেড়েছে। এছাড়া আশপাশের মানুষ কাঁটাতারের বেড়া ফাঁকা করে ভেতরে ঢুকে ঘাসও কাটেন। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা মনে করেন, এসব কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এ বিমানবন্দরে প্রতিদিন ১২ থেকে ১৫টি বিমান ওঠা-নামা করে। ২০১২ সালে সৈয়দপুর বিমানবন্দরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। সাত বছর না যেতেই ২০১৯ সালের ২৪ আগস্ট প্রাচীরের ১০০ ফুট ধসে পড়ে। বিভিন্ন অংশে ফাটলও দেখা দেয়।

এর আগে ২০১৭ সালেও প্রায় ১২০ ফুট সীমানা প্রাচীর ধসে পড়েছিল। পরবর্তীতে মেরামত করা হলেও সীমানা প্রাচীরের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে নিচে ফাঁকা রয়েছে। আমর্ড পুলিশ ব্যাটালিয়নের-৪ (এপিবিএন) অধিনায়ক জয়নুল আবেদীনের পক্ষ থেকে এ বিমানবন্দরের বিষয়ে গত ২৬ অক্টোবর একটি চিঠি দেওয়া হয়। পুলিশ সদর দফতর ও সিভিল এভিয়েশন অব বাংলাদেশে (সিএএবি) পাঠানো ওই চিঠিতে বিমানবন্দরের নিরাপত্তার ঝুঁকির বিষয়টি উঠে আসে।

চিঠিতে বলা হয়, বিমানবন্দরের সীমানা প্রাচীরের নিচে ফাঁকা থাকা এবং ড্রেন খোলা হওয়ায় প্রতিদিন বাইরের লোকজন ভেতরে প্রবেশ করে ঘাস কাটে। যে কোনো দুষ্কৃতিকারীরা রানওয়েতে ঢুকে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সীমানা প্রাচীর সংস্কার করা প্রয়োজন। এ ছাড়া বিমানবন্দর এলাকার চারদিকে ও রানওয়েতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সীমানা প্রাচীরের নিচে খোলা ও চারপাশে জঙ্গল থাকায় বিমান উড্ডয়ন ও অবতরণের সময় শিয়াল বা যে কোনো বন্য প্রাণী দ্বারা বিমান ক্ষতিগ্রস্থ হতে পারে বলেও চিঠিতে আশঙ্কা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে হলে ‘সেন্ট্রি পোস্ট’ ও ‘ওয়াচ টাওয়ার’ নির্মাণ করতে হবে। উড়োজাহাজ উড্ডয়ন-অবতরণের সময় যাত্রীদের লাগেজসহ মালামাল আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। বাড়াতে হবে পার্কিং এলাকায় টহল ও ভিআইপি গেটসহ প্রবেশমুখের নিরাপত্তা। সিভিল এভিয়েশনের সিসি ক্যামেরা ভাগাভাগিসহ নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগিতা ও সমন্বয়ও জরুরি।

নিরাপত্তা প্রাচীরের নিচে সুড়ঙ্গ আছে স্বীকার করে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, এলাকাবাসী এটা করেছে। তারা সুড়ঙ্গ করে ভেতরে ঢোকে। অনুমোদন পেলে প্রাচীরের সুড়ঙ্গ বন্ধসহ নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা