ফিচার

আগুন লাগার কারণ হতে পারে রিচার্জেবল ব্যাটারি ও রান্নার তেল

সান নিউজ ডেস্ক: আজকাল খেলনা থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি বা সাইকেলেও রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়৷ শক্তিশালী এই ব্যাটারিতে সহজেই আগুন ধরে যেতে পারে যে কোন সময়।

বাসায় অনেক ডিভাইসের মধ্যে রিচার্জেবল ব্যাটারি থাকে৷ বিশেষ পরিস্থিতিতে সেগুলি বিপদের কারণ হয়ে উঠতে পারে৷ বড় আকারের এক লিথিয়াম-পলিমার রিচার্জেবল ব্যাটারির মধ্যে শর্ট সার্কিট ঘটালে তার পরিণাম স্পষ্ট হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে বিষাক্ত ধোঁয়া বেরিয়ে আসে৷

কিছুক্ষণ পরেই ব্যাটারিতে আগুন ধরে যায়৷ এমনকি ধাক্কা অথবা ভুল চার্জিংয়ের কারণে সামান্য ক্ষতি হলেও আগুন ধরে যেতে পারে৷ আগুনের তেজ কমতে কয়েক মিনিট লেগে যায়৷

অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ টোমাস স্মিড বলেন, ‘‘পলিমার ব্যাটারি প্যাকের ব্যবহার বেড়ে চলেছে৷ ইলেকট্রিক গাড়িতেও সেই ব্যাটারি বসানো হচ্ছে৷ প্রত্যেকটি ই-বাইকের মধ্যেও পলিমার ব্যাটারি থাকায় প্রায়ই আগুন লেগে যাচ্ছে৷ ক্ষয়ক্ষতি ঘটলে অথবা চার্জিংয়ের সময় উপস্থিত না থাকলে এমনটা ঘটতে পারে৷''

এবার বিপজ্জনক এক্সপেরিমেন্টের পালা৷ রান্নাঘরে রান্নার তেল কতটা মারাত্মক হতে পারে, তা দেখাতে দমকলকর্মীরা গ্যাসের স্টোভে তেল গরম করছেন৷ সাধারণ চুলার ক্ষেত্রেও একই পরিণাম ঘটতে পারে৷

টোমাস স্মিড মনে করিয়ে দিলেন, ‘‘বাসার রান্নাঘরে চুলার উপর কড়ার তাপমাত্রা ২৩০ থেকে ২৪০ ডিগ্রির মতো ছুঁলে ধোঁয়া বের হবে৷ সাধারণত স্মোক ডিটেক্টর সেটা টের পায়৷ অ্যালার্মের শব্দে টনক নড়লে দ্রুত আগুন বন্ধ করে কড়া সরিয়ে নিলে আর কোনো অঘটন ঘটার কথা নয়৷''

কিন্তু তেল যদি আরো গরম হতে থাকে, তখন কী ঘটবে? ২৫০ থেকে ৩০০ ডিগ্রি ছুঁলে আগুন ধরে যাবে৷ ঢাকনা দিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করেও লাভ নেই৷ কারণ ঠাণ্ডা হবার সময় কম থাকায় আগুনের শিখা কড়া থেকে বেরিয়ে আসবে৷

এমন অবস্থায় কী করা যায়? টোমাস স্মিড বলেন, ‘‘আপনি আগুন দেখছেন৷ পাশেই বেসিন রয়েছে৷ পানি দিয়ে আগুন নেভানোর তাগিদ জাগতে পারে৷ কিন্তু তেলের ক্ষেত্রে এর চেয়ে বড় ভুল আর হতে পারে না৷''

দমকলকর্মীরা অবশ্যই নিরাপদ দূরত্ব রেখে হাতেনাতে সেই ভুলের পরিণাম দেখিয়ে দিলেন৷ কারণ, কেউ সেই সময় চুলার পাশে থাকলে ভীষণভাবে পুড়ে যেতে পারে৷

তেলের মধ্যে বিস্ফোরণের কারণ বুঝতে হবে৷ জ্বলন্ত তেলের তুলনায় পানির ঘনত্ব অনেক বেশি৷ ফলে পানি কড়ার নীচে তলিয়ে যায়৷ সেই অংশটি এত গরম যে সঙ্গে সঙ্গে বাষ্পীভবন ঘটে৷ ফলে মাত্র এক লিটার পানি থেকে ১,৭০০ লিটার জলীয় বাষ্প সৃষ্টি হয়৷ সেই বাষ্পের তোড়ে তেল দ্রুত ছিটকে যায়৷ কখনোই এমন পরীক্ষা নকল করা উচিত হবে না৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা