ফিচার

ছুরি দিয়ে অস্ত্রোপচার, জানেন করোনার ওষুধও!

ফিচার ডেস্ক: অনেকেই ছোটবেলায় ‘সফদার ডাক্তার’ কবিতাটি পড়েছেন। সফদার ডাক্তার রোগী এলে চড় মারতেন, ম্যালেরিয়ার রোগীকে কেঁচো খাওয়াতেন, আমাশয় হলে রোগীর পেটে মারতেন ঘুষি!

কিউবায় একজন চিকিৎসক পাওয়া গেছে, যার চিকিৎসা পদ্ধতি অনেকটা সফদার ডাক্তারের মতোই উদ্ভট। তিনি বড় ছুরি দিয়ে অস্ত্রোপচার করেন। কোভিড-১৯ রোগের চিকিৎসায় ব্যবহার করেন মদ। মজার বিষয় হলো, কিউবায় চিকিৎসা ব্যবস্থা অপেক্ষাকৃত ভালো হলেও সবাই জর্জ গোলিয়াট নামের এই চিকিৎসকের কাছেই ভিড় করছেন।

জর্জ গোলিয়াটের মদ্যপান এবং ধূমপানের অভ্যাস আছে। তিনি জানান, ৩০ বছর আগে একজন অধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। তিনিই তাকে বড় ছুরি দিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই থেকে তিনি এটি চর্চা করে আসছেন।

বর্তমানে দিনে ১২০ থেকে ১৫০ রোগীর বিভিন্ন ধরনের অস্ত্রোপচার তিনি করেন। অ্যানাস্থেসিয়া ছাড়াই বিগত বছরগুলোতে হাজারের ওপর অস্ত্রোপচার করেছেন জর্জ।

তিনি বলেন, ‘কেউ হাঁটতে না পারলে এখান থেকে হেঁটে বের হয়। নড়তে চড়তে অথবা হাত উঁচু করতে না পারলে, চিকিৎসার পর তা করতে পারেন। আমি কাউকে অসহায় দেখতে চাই না। কারণ জীবন অনেক কঠিন। এই দেশে বসবাস অনেক কঠিন। আমাদের করোনা থেকে বেঁচে থাকতে হবে। কাউকে মরতে দেব না। কোভিডের কারণে কোনো শিশুকে মরতে দিতে চাই না।’

কোভিড-১৯ থেকে দূরে থাকতে রোগীদের সপ্তাহে আধা বোতল মদ খাওয়ার পরামর্শ দিয়েছেন জর্জ গোলিয়াট। এছাড়া নিয়মিত কর্পূর নাকের কছে নিয়ে শ্বাস নিতে বলেছেন তিনি।

জর্জের নিজস্ব ক্লিনিক রয়েছে। সেখানে নানা জটিল সমস্যা নিয়ে রোগী ভিড় করেন। অন্য চিকিৎসকের ওষুধ খেয়ে বাচ্চা না হওয়ায় তার শরণাপন্ন হয়েছেন এক দম্পতি। যদিও কোনো উপকার হবে কিনা তারা নিশ্চিত নন। লিওনাইডস নামে এক রোগী বলেন, ‘শুরুতে একটু অন্যরকম মনে হবে। কিন্তু যখন আপনি এখানে আসবেন এবং বিজ্ঞান যা বলেছে এবং এই ব্যক্তির (জর্জের) কথার সঙ্গে সেটির মিল পাবেন, তখনই তার প্রতি বিশ্বাস তৈরি হবে।’

তবে সবাই যে শুধু বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পেয়ে জর্জের কাছে আসেন তা নয়। অনেকেই আধ্যাত্মিক ও মনের বিশ্বাসেও আসেন।

জর্জ গোলিয়াটের চিকিৎসা ব্যবস্থা সঠিক কিনা জানার জন্য পুলিশ তদন্তও করেছে। কিন্তু তার দাবি, তিনি কোনো বেআইনি কাজ করছেন না।

জর্জের ভাষ্য- আমি কি করছি পুলিশকে এসে দেখতে বলুন। পুলিশের এখানে আসার অধিকার আছে। স্বাধীনভাবে আমারও অধিকার আছে রোগীর সেবা করার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা