ফ্যাশন
হোম অফিস

আগামীর আভিজাত্যের প্রতীক

সান নিউজ ডেস্ক: মানুষের কর্মজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে করোনাভাইরাস। সারা বিশ্বে অনেক মানুষই আগে যে কাজ অফিসে গিয়ে করতেন, এখন তা-ই করছেন ঘরে বসে।বাংলাদেশের মানুষের কর্মজীবনকেও এভাবে বদলে দিয়েছে করোনা সংকট৷ বেশির ভাগ পেশার অধিকাংশ কর্মীই করোনায় ঘরে বসে কাজ করছেন।

তা করোনা দূর হয়ে গেলে কি ‘হোম অফিস' সংস্কৃতিও দূর হয়ে যাবে? না, বরং নতুন পরিকল্পনায়, আরো ভারসাম্যপূর্ণ ব্যবস্থায় চালু থাকতে পারে হোম অফিস৷

জার্মানির বড় বড় কোম্পানিগুলোর একটি সফটঅয়্যার জায়ান্ট এসএপি ইতোধ্যে জানিয়ে দিয়েছে, তারা অফিসে গিয়ে, নাকি নিজের ঘরে বসে কাজ করবেন তা ভবিষ্যতে কর্মীরাই ঠিক করবেন৷ অর্থাৎ, যার, যেভাবে, যেখান থেকে কাজ করা সুবিধাজনক মনে হবে, তার, সেভাবে, সেখান থেকে কাজ করার পূর্ণ স্বাধীনতা থাকবে৷ শতকরা ৯৪ ভাগ কর্মী এসএপি-র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷

তবে ব্যাংকগুলো গ্রাহকদের সঙ্গে সরাসরি লেনদেনের বিষয়টিকে গুরুত্ব দেয় বলে এসএপি-র মতো এতো ব্যাপক হারে হোম অফিসকে উৎসাহিত করতে পারছে না৷ তারা জানিয়েছে, করোনা সংকট কেটে গেলেও তারা হোম অফিসের সুযোগ আংশিকভাবে রাখবে৷

এসএপি, আইবিএম এবং ডিএন-এর মতো ডিজিটাল জায়ান্টদের কর্মীদের করোনা সংকট শুরুর আগেও অফিসে না গিয়ে কাজ করার সুযোগ ছিল৷

সবার জন্য সুবিধাজনক নয়:

হোম অফিস সব কর্মী বা সব ধরনের কাজের জন্য সার্বিকভাবে সুবিধাজনক নয়৷ ছোট অ্যাপার্টমেন্টে থাকেন এমন কর্মীদের জন্য বেশি দিন বাড়ি থেকে কাজ করা বরং নানা ধরনের সমস্যার সৃষ্টি করে৷ কাজ করার জন্য আলাদা ঘর না থাকলে ঠিকভাবে কাজ করা মুশকিল হয়ে যায়৷ একক মায়েদের জন্য সংসার, সন্তান সব দেখে ঘরে বসে চাকরি করে যাওয়া খুবই কঠিন৷ শিশুসন্তান থাকলে অ্যাপার্টমেন্টে বা অ্যাপার্টমেন্টের খুব কাছাকাছি চাইল্ড কেয়ার সেন্টার থাকা খুব জরুরি৷

অন্যদিকে ভালো বেতনের চাকরি করায় যারা বড় অ্যাপার্টমেন্টে থাকেন, তাদের জন্য হোম অফিস খুব সুবিধাজনক৷ পরিবারের অন্য সদস্যরা যার যার মতো করে সময় কাটাতে পারেন, একই সময়ে কোনো অফিসের গুরুত্বপূর্ণ কর্মী শতভাগ মনযোগ দিয়ে চাকরিটাও করে যেতে পারেন৷ সম্প্রতি হোম অফিসের সুবিধা-অসুবিধা সম্পর্কে জনমত যাচাইয়ে নেমেছিল জার্মানির টিইউ ডার্মস্টাড৷

এক সমীক্ষায় তারা দেখেছে, এক তৃতীয়াংশ মানুষ মনে করেন হোম অফিস করায় তাদের কর্মক্ষমতা কমে গেছে৷ অর্থাৎ, অফিসে গেলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে যতটুকু কাজ করতে পারতেন, ঘর থেকে সেই সময়ে ঠিক ততটুকু কাজ তারা করতে পারছেন না৷

টিইউ ডার্মস্টাডের রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন ডিপার্টমেন্টের প্রধান আন্দ্রেয়াস ফ্নুর মনে করেন, এর অনেক কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় কারণ নিশ্চয়ই সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘরের পরিসর এবং পরিবেশ৷ তার মতে, ‘‘আপনি কী কাজ করছেন, বা আপনার কয়টা সন্তান, (হোম অফিস ঠিকভাবে করার ক্ষেত্রে) তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি কী অবস্থায় বসবাস করেন৷'' আন্দ্রেয়াস ফ্নুর আরো মনে করেন, ‘‘হোম অফিস সমাজকে দুই স্তরে ভাগ করে ফেলতে পারে৷'' এক স্তরে থাকবেন মোটা মাইনে পাওয়া বড় বড় অ্যাপার্টমেন্টে থাকা কর্মীরা, অন্য স্তরে থাকবেন বাধ্য হয়ে ছোট অ্যাপার্টমেন্টে থাকায় হোম অফিসের সঙ্গে মানিয়ে নিতে হিমসিম খাওয়া কর্মীরা৷ এক সময় ‘‘ঘরে বসে কাজ করা আভিজাত্যের প্রতীক'' হয়ে যেতে পারে বলেও মনে করেন তিনি৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা