ফ্যাশন

গরমে আপনার পোশাক ও সাজ কেমন হওয়া চাই?

সান নিউজ ডেস্ক : গরম আসা মানেই ফ্যাশন সচেতন তরুণ-তরুণীর বেশ ঝক্কি পোহাতে হয় পোশাক, মেকআপ নিয়ে। কিছু টিপস এন্ড ট্রিকস মেনে চললে স্বাছ্যন্দে জীবন যাপন করা সম্ভব। সেক্ষেত্রে পোশাক, মেকআপ, জুতা এসব নির্বাচনে একটু সচেতন হতে হয়।

পোশাক : গরম আসলেও আমাদের বাইরের কাজকর্ম কিন্তু বন্ধ থাকে না। রোজ বাইরে যেতে হয় যাদের, তাদের অবশ্যই পোশাক নির্বাচনে আরামদায়ক পোশাককে প্রাধান্য দেওয়া উচিত। এসময় কালো কাপড় এড়িয়ে চলা উচিত।সাদা এবং সাদার পাশাপাশি হালকা যেকোনও রঙ যেমন বেবি পিংক, স্কাই ব্লু, একোয়া ব্লু, মিন্ট, সী গ্রীন,পিচ, লেমন ইত্যাদি কালার বেছে নেওয়া ভালো।

স্নিগ্ধ ফ্লোরাল প্রিন্ট এর কাপড় কে প্রাধান্য দেওয়া ভালো। এতে শরীরের পাশাপাশি চোখেরও শান্তি।ফেব্রিক নির্বাচনে সুতি ও লিলেন কে বেছে নেওয়া ভালো।সুতি কাপড় খুবই আরামদায়ক, শরীরকে ঠান্ডা রাখে। রোদ, তাপ থেকে রক্ষা করে।গরমে অনেকেরই এলার্জি, ঘামাচি দেখা দেয়, এসব এড়াতে সুতি কাপড় এর বিকল্প নেই।

পোশাকের ধরণ : স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রীরা ফতুয়া,কুর্তি, ঢিলেঢালা কামিজ বেছে নিতে পারেন দৈনন্দিন পোশাক হিসেবে। সুতি ফ্লোরাল প্রিন্ট এর পাশাপাশি ব্লক, বাটিক, টাইডাই, ভেজিটেবল ডাই এর ফতুয়া, কুর্তি পরা যায় যেকোন জিন্স, প্লাজোর সঙ্গে। অফিস এর জন্য বেছে নিতে পারেন টাঙ্গাইল এর তাঁতের শাড়ী, বাটিক টাইডাই এর শাড়ী।

উৎসবে রাখতে পারেন হাতের কাজ, মসলিন, খাদি । একটু সিম্পল সাজকে প্রাধান্য দেওয়া যেতে পারে। গরমে যেহেতু ঘাম হয় প্রচুর সেক্ষেত্রে অয়েল বেজড ময়েশ্চারাইজার এর পরিবর্তে ওয়াটার বেজড ময়েশ্চারাইজার ইউস করা উচিত। কাজল, আইলাইনার ওয়াটার প্রুফ বেছে নেওয়া ভালো। আর ত্বক কে রোদ থেকে রক্ষার জন্য নিয়মিত সানস্ক্রিন ব্যবহার অপরিহার্য।

স্কার্ফ ও ব্যবহার করা যেতে পারে রোদ থেকে ত্বক, চুল কে কে রক্ষার জন্য। সানগ্লাস যেনো বাদ না পড়ে। চোখ কে রক্ষার জন্য সানগ্লাস কে প্রাধান্য দেওয়া যায়। গহনা বাছাইয়ের ক্ষেত্রে ছিমছাম কাঠ, কাপড়, মুক্তোর গয়না কে রাখা যায় নিত্য দিনের ব্যবহারের জন্য। হালকা মিস্টি স্মেল এর সুগন্ধি কে রাখা যায় ঘামের গন্ধ এড়াতে। গরমে প্রচুর পানি পান করা উচিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা