ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিনিধি: আজ বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। এ দিন ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

শনিবার (১১ নভেম্বর) সকাল ৮ টা ৩৫ মিনিটে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

দূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ভারতের কলকাতার দূষণ স্কোর ২৪৭। অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর। রাজধানীর ঢাকার স্কোর ২০৮। অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: অক্টোবরে দুর্ঘটনা ৪৬৪, নিহত ৫০২

এরপরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এ শহরের বায়ুর মানের স্কোর ১৭৭। অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক নির্দিষ্ট কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে।

সংস্থাটি জানিয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তু কণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। ঢাকার বাতাসে আজ যতটা এ বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২১ গুণ বেশি।

আরও পড়ুন: ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

আইকিউএয়ারের প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার জন্য দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন। এটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।

একিউআই সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আরও পড়ুন: আরও ১১ প্রাণহানি, শনাক্ত ১৩৩৩

বায়ুদূষণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠী, যেমন- বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। বিশেষজ্ঞদের পরামর্শ, তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার।

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর ২০১-৩০০ হলে, তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা