ছবি: সংগৃহীত
পরিবেশ

দুর্যোগ হ্রাসে সমতা ভিত্তিক প্রবেশাধিকার জরুরি

নিজস্ব প্রতিবেদক: ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়তে দুর্যোগ ঝুঁকি হ্রাসের পরিষেবাগুলোতে সমতা ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: দুর্যোগ হ্রাসে কার্যক্রম জোরদার করা হচ্ছে

শুক্রবার (১৩ অক্টোবর) এ বাণীতে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৩’ পালনের উদ্যোগকে স্বাগত জানাই।

রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক অবস্থানগত কারণে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশকেও কোন না কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে।

আরও পড়ুন: টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

সরকারের নীতি পরিকল্পনায় দুর্যোগে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ইতিমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি বলেন, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সে সময় তৎকালীন পাকিস্তান সরকারের অবহেলা বঙ্গবন্ধুকে গভীরভাবে ব্যথিত করে।

পরে ১৯৭২ সালে তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে আগাম সতর্ক বার্তা প্রচার ব্যবস্থা শুরু করেন। ১৮ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে বঙ্গবন্ধু সিপিপি’র যাত্রা শুরু করেছিলেন।

আরও পড়ুন: ভোলায় আ’লীগ নেতার মৃত্যুবার্ষিকী পালন

তারা আগাম সতর্ক সংকেত প্রচার, সন্ধান ও উদ্ধার কার্যক্রমের মাধ্যমে মানুষের জানমাল রক্ষায় ব্যাপক ভূমিকা রেখেছে। তখন থেকেই ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র এবং ‘মুজিব কিল্লা’ নির্মাণের কাজ শুরু হয়।

মো. সাহাবুদ্দিন বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় নানামুখী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে আজ বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুন: ভোলায় আ’লীগ নেতার মৃত্যুবার্ষিকী পালন

এখন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক ৭৬ হাজার। যার মধ্যে ৫০ শতাংশ নারী সেচ্ছাসেবক রয়েছে।

যেকোনো প্রাকৃতিক দুর্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধ ও সমাজের পিছিয়ে থাকা দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

ঝুঁকি হ্রাস ব্যবস্থায় বিনিয়োগ ও সুরক্ষার অভাবে দরিদ্র জনগণ তাদের সীমিত সম্পদের ব্যবহার করে দুর্যোগের ক্ষতি সামাল দিতে গিয়ে আরও দারিদ্র্যতায় নিমজ্জিত হয়।

আরও পড়ুন: সারাদেশে অনশন করবে বিএনপি

রাষ্ট্রপতি বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

সরকার সবার জন্য সমানাধিকার, জনগণের মৌলিক অধিকারের সুরক্ষা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে দক্ষ প্রশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আশা করি, দুর্যোগের ঝুঁকি হ্রাসের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল জাতি গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা