ছবি : সংগৃহিত
পরিবেশ
উন্নত বন্যা ব্যবস্থাপনা

দেশের নদী ড্রেজিংয়ে চীনের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরো উন্নত ব্যবস্থাপনায় তাদের সক্ষমতা বাড়াতে দেশের প্রাসঙ্গিক নদীগুলোর ড্রেজিংয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আরও পড়ুন: রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার ৬

বুধবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত ইয়াও।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, জলবায়ু পরিবর্তন নিয়ে মতবিনিময়কালে বিদ্যমান বর্ষা এবং দেশের সম্ভাব্য বন্যা পরিস্থিতির উপর এর প্রভাব, বিশেষ করে আকস্মিক বন্যার ঘটনা নিয়ে আলোচনা হয়।

মানবিক কারণে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের স্বদেশে প্রত্যাবাসন সহজতর করার প্রচেষ্টা পর্যালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তারা বিভিন্ন বহুপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করেন।

আরও পড়ুন: দেশের নদী ড্রেজিংয়ে চীনের প্রস্তাব

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বৈঠকে বৈশ্বিক দক্ষিণের বৃহত্তর সম্মিলিত স্বার্থে 'দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা' আরো জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক বাংলাদেশে প্রবর্তিত কমিউনিটি ক্লিনিকসহ উদ্ভাবনী পদ্ধতির কথা তিনি উল্লেখ করেন, যা এখন আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

ড. মোমেন বলেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ জনগণের কল্যাণে চীনের অনেক ব্যবহারিক, সহজ ও কার্যকর উদ্ভাবন প্রয়োগ করতে পারে।

আরও পড়ুন: অবশেষে মতিঝিল গেলো মেট্রোরেল

বেইজিংয়ের সহায়তায় বাংলাদেশে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত ।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন উন্নয়ন অংশীদার হিসেবে চীনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আরো কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের সুবিধার্থে বাংলাদেশে চীনের বৃহত্তর বিনিয়োগকে উৎসাহিত করেন।

আরও পড়ুন: কয়লা খালাসের অপেক্ষায় জাডো

দু'দেশের মধ্যে বিশাল বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাসে উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন ড. মোমেন।

রাষ্ট্রদূত চীনের বিভিন্ন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানালে তাকে ধন্যবাদ জানান এবং তা আমলে নেন। সূত্র : ইউএনবি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা