পরিবেশ

বিপন্ন হতে পারে পৃথিবীর প্রাণের অস্তিত্ব

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আবারও পৃথিবীর জন্য দুঃসংবাদ! পৃথিবী রক্ষাকারী আবরণ বা শিল্ডে মিলল গর্তের খোঁজ। এতে বিপন্ন হতে পারে বিশ্বের আবহাওয়া। এই গর্তের আকার ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। তারা বলছেন যে মোটা আবরণ বিশ্বের চারপাশে ছড়িয়ে রয়েছে, তার একটা অংশ এতটাই পাতলা হয়েছে যে- তা গর্তের আকার নিচ্ছে।

এই ঘটনাকে নাসার গবেষকরা বলছে সাউথ আটলান্টিক অ্যানোমালি বা এসএএ। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিক সাগরের নামে এই বিষয়টি নামকরণ করা হয়েছে। নাসার গবেষকরা জানাচ্ছেন আবরণটি একটি জায়গায় এতটাই পাতলা বা নমনীয় হয়ে পড়েছে, তা ক্রমশ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, বাড়ছে গর্তের আকার।

এই পৃথিবীর চারিপাশে রয়েছে ম্যাগনেটিক ফিল্ড, যা গোটা গ্রহকে রক্ষা করে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে। এই এসএএ-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গোটা প্রাণীকূলকে রক্ষা করার ক্ষেত্রে। ফলে এসএএ ক্ষতিগ্রস্থ হলে মানুষ ও অন্যান্য প্রাণীদের জীবন ও অস্তিত্ব বিপন্ন হবে।

নাসা জানাচ্ছে, দক্ষিণ আটলান্টিক অ্যানোমালির ওপর নজর রাখছেন নাসার ভূবিজ্ঞানীরাও। যেভাবে ক্রমশ শক্তিক্ষয় করছেন এই আস্তরণ, তা চিন্তা বাড়াচ্ছে বিজ্ঞানীদের। এর ফলে সূর্যের ক্ষতিকারক রশ্মি বা নানা রকম ক্ষতিকারক কণা পৃথিবী পৃষ্ঠে চলে আসতে পারবে। যা পৃথিবীর বায়ুমন্ডলের জন্য ও আবহাওয়ার জন্য অত্যন্ত দুসংবাদ।

উল্লেখ্য, বেশ কয়েক দশক ধরেই এসএএ পৃথিবীর পৃষ্ঠে তৈরি হচ্ছে। তবে এখন এর আস্তরণের পাতলা হওয়ার হার বেড়ে গেছে। এর ফলে সবথেকে বড় প্রভাব পড়ছে বিশ্বের উপগ্রহ মিশন বা স্যাটেলাইট মিশনে। বিজ্ঞানীরা বলছেন, এই ম্যাগনেটিক ফিল্ডটি ক্রমশ প্রসারিত হওয়ায় টান পড়েছে। যার জেরে পাতলা হতে শুরু করেছে এসএএ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা