ছবি : সংগৃহিত
পরিবেশ

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব বিভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) প্রভাবে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চল বা সিলেট ব্যতিত দেশের অন্যান্য অংশে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

আরও পড়ুন: বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

সোমবার (১২ জুন) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে এ সময়ে সবচেয়ে বেশি ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গতকাল ঢাকায় ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। এ সময় খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা কম ছিল। খুলনা বিভাগের মধ্যে শুধুমাত্র মোংলায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকেই ঢাকার আকাশ অনেকটাই রোদ ঝলমলে। যদিও আকাশে কিছুটা মেঘ রয়েছে। তবে ঢাকায় ভ্যাপসা গরম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ

সোমবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। ঢাকায় সর্বোচ্চ ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু।

তিনি মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: দেশে মানুষের গড় আয়ু বেড়েছে

সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রা।

মৃদু তাপপ্রবাহ রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ছাড়া অন্যত্র বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আরও পড়ুন: টিসিবি পণ্যে যুক্ত হবে ৫ কেজি চাল

আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, যশোর কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা